ব্যবসায়ী জাকির হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা!

ব্যবসায়ী জাকির হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

চিরিরবন্দরে ইসুবপুর ইউনিয়নের টোলের বাজার নামক স্থানে, রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে,মেসার্স জাকির এন্টার প্রাইজ এর মালিক ইজিবাইক ব্যবসায়ী মো: জাকির হোসেন দুর্বৃত্তদের অতর্কিত ভাবে ছুরির আঘাতে আক্রান্ত হয়েছে বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন। তার শ্যালক জানায়, সাড়ে১০টায় উপজেলার ৪নং ইউসুবপুর ইউনিয়নের টোলের বাজার এলাকায় আমি ও আমার দুলাভাই জাকির সহ আমাদের বাড়ি (শশুর বাড়িতে) যাচ্ছিলাম পথিমধ্যে তাদের অজান্তে দুর্বৃত্তরা, তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুঠোফোনে যোগাযোগ করে জানা যায় যে,জাকিরের বাড়ি উপজেলার ১নং নশরতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।তার বাবার নাম মোঃআজিজার রহমান। রাণীর বন্দরে মেসার্স জাকির এন্টার প্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান