জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০২৩
নিউজ উত্তরবঙ্গ প্রতিনিধি:
আজ ১৩ মে ২০২৩ ইং, রোজ শনিবার বেলা ১০ ঘটিকা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০২৩ গোলাপবাগ সিনিয়র আলিম মাদরাসায় অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠান হাম্দ ও নাত প্রতিযোগিতার মাধ্যদিয়ে শুরু করা হয় । উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থেকে প্রচার কার্য পরিচালনা করেন মহিমাগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোখলেছুর রহমান, কাঁঠাল বাড়ী মোস্তাফাবিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ জনাব মুহাম্মদ আব্দুল ওহাব ও শহরগাছি আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ জনাব মো: আবুল কাশেম এবং আরো অনেকেই।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে অতিথি ও বিচারক মন্ডলীগন কিভাবে শিক্ষাক্রমকে উন্নয়নের দিকে নেওয়া যায় তা সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করেন।
পরিশেষে প্রতিযোগিতাদের সম্মানি পুরস্কার বিতরণের মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি