বুড়িচংয়ে শেখ হাসিনার পদত্যাগে জনতার বিজয় উল্লাস: মিস্টি বিতরণ

বুড়িচংয়ে শেখ হাসিনার পদত্যাগে জনতার বিজয় উল্লাস: মিস্টি বিতরণ
মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

ছাত্রজনতার গন অভ্যুত্থানের মুখে ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মিছিল নিয়ে উল্লাস করে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপি ও জামায়াত শিবির , ছাত্র, সাধারণ মানুষ। মিছিল শেষে সবার মাঝে মিস্টি বিতরণ করা হয়েছে। গত কাল দুপুর নাগাদ ছাত্র জনতার আন্দোলনের মূখে শেখ হাসিনার পদত্যাগের খবর আসতেই বুড়িচং উপজেলা সহ বিভিন্ন বাজারের রাস্তায় নেমে আসে শত শত ছাত্র ও সাধারণ মানুষ, বিএনপি, জামায়াত শিবির ।

এ সময়ে ‘'এই মূহুর্তে খবর এলো, শেখ হাসিনা পালিয়ে গেল’, ‘'এই মূহুর্তে খবর এলো, স্বৈরাচারের পতন হলো’ প্রভৃতি স্লোগানে মূখরিত হয়ে ওঠে চারপাশ৷
আনন্দ মিছিলটি বুড়িচং সদর বাজার সহ বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে সবার মাঝে মিস্টি বিতরণ করা হয়। আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, দেশ আজ এক খুনি স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়েছে। ১৫ বছরে দেশের বিরোধী রাজনৈতিক দল গুলো যা পারেনি ছাত্ররা আজ তা করে দেখিয়েছে।

তবে এখানেই শেষ নয়, যারা নিরস্র ছাত্রদের গুলি করে মেরেছে তাদের প্রত্যেকেরই শাস্তি নিশ্চিত হতে হবে। এর আগে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারাদেশে গতকাল ব্যাপক সহিংসতা ও নিহতের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ সারা দেশ থেকে ঢাকা অভিমূখে যাত্রার কর্মসূচি পালন করে। লক্ষ লক্ষ ছাত্র জনতার সম্মিলিত এ যাত্রা গণভবন ঘেরাও করার আগেই পদত্যাগ করে হেলিকপ্টার যোগে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ