নরসিংদীর মনোহরদীতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি,র ইন্তেকাল

নরসিংদীর মনোহরদীতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি,র ইন্তেকাল
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

বর্ষীয়ান রাজনীতিবিদ,ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা,মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক,নরসিংদী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি,খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের কৃতি সন্তান,এডভোকেট মু.ফজলুল হক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতরাত ১.৪০ মিনিটে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাযার নামাজ অদ্য বেলা ১১ ঘটিকায় নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গন ও বেলাঃ-২-৩০ মিনিটে মনোহরদীর খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হইবে।

উনার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য রাজনৈতিক নেত্রীবৃন্দ শোকবার্তাসহ শোকসম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম