নাইক্ষ্যংছড়ি'র ১১ বিজিবি ও জনতার যৌথ অভিযানে দেশিও অস্ত্রসহ আটক-১
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি'র থানাধীন বাইশারীতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ও জনতার যৌথ অভিযানে শনিবার সকাল ৭ টায় নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকা থেকে দেশিও অস্ত্রসহ এক জনকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড় নারিচবুনিয়া এলাকার বটতলী বাজারে জুলহাস নামের এক যুবক দেশীয় অস্ত্র সহ ঘোরাঘুরি করতে দেখে। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবিকে খবর দেয়। সংবাদের ভিত্তিতে বাইশারী'র নারিচবুনিয়া এলাকায় গিয়ে জনতা ও বিজিবি'র যৌথ অভিযানে একটি একনালা দেশিয় অস্ত্রসহ মোঃ জুলহাস (২৭) কে আটক করতে সক্ষম হয় । মোঃ জুলহাস বাইশারী নারিচবুনিয়া এলাকার বাসিন্দা মোঃ ইউনুস (প্রকাশ মাইক ইউনুস'র) ছেলে। অত্র এলাকার ইউপি সদস্য মোঃ বেলাল বলেন, বটতলী বাজারে সকাল ৭ টায় জুলহাস নামের এই যুবক অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখে এলাকার লোকজন । নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি জনতার যৌথ সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়। পরে এলাকাবাসীসহ তাকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির হাতে হস্তান্তর করে। ইউপি চেয়ারম্যান মোঃ আলম ঘটনাটি সত্য বলে জানান।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি