রানীর বন্দরে ব্যবসায়ী সমিতি গঠন করা হয়।

রানীর বন্দরে ব্যবসায়ী সমিতি গঠন করা হয়।
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

গ্রামীণ শহর রাণীরবন্দরে ব্যবসায়ী সমিতি-২০২৪ এর ৫১ জন্য বিশিষ্ট কার্যকরি কমিটি করে বাকি সবাইকে সাধারন সদস্য অন্তর্ভুক্তির লক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাত ৯ টায় রাণীরবন্দর আমেরিকান টাওয়ারের আস্থা ইন্টারন্যাশনাল কনফারেন্সরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় রাণীরবন্দরে সুন্দর ও স্বাভাবিক ভাবে ব্যবসায় পরিবেশ নিশ্চিত ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও এ সময় রাণীরবন্দর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে নির্বিঘ্নে পরিচালনার জন্য যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা সভায় রাণীরবন্দরের সকল ক্ষুদ্র মাঝারী ও বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান