মির্জাগঞ্জে শান্তি - শৃংখলা, সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মত বিনিময়ে সভা।

মির্জাগঞ্জে শান্তি - শৃংখলা, সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মত বিনিময়ে সভা।
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

মির্জাগঞ্জে চলমান ঘটনা প্রবাহের  পরিপ্রেক্ষিতে উপজেলায় সর্বস্তরে শান্তি - শৃংখলা, সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন।  ১১ আগস্ট (রবিবার)  সকাল ১১.০০ টা উপজেলা পরিষদ অডিটোরিয়াম, মির্জাগঞ্জ, পটুয়াখালী। মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন থেকে সর্বস্তরের শান্তি - শৃংখলা, সম্প্রীতি বজায় রাখার লক্ষ্য আওয়ামীলীগ বাদে সকল দলের উপস্থিতি ও বিভিন্ন ধর্মের লোক উপস্থিত থাকে। উক্ত সভায় সভাপতি থাকেন উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত থাকেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিযুক্ত ক্যাপ্টেন ও সৈনিকরা মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ  উপজেলা চেয়্যারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান  বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সেক্রেটারি সহ ছাএদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতা বৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি জামাত ইসলামি উপজেলা সভাপতি ইসলামি আন্দোলন উপজেলা সেক্রেটারি সহ বৈষম্য বিরোধী  ছাএ আন্দোলন এর বিভিন্ন ছাএরা এবং নিজেদের অভিমত ব্যাক্ত করেন সাধারণ জনগন ও হিন্দু ধর্মের লোকজন 


সকল দলের লোক নেতা কর্মী সাধারণ জনগন বৈষম্য বিরোধী ছাএরা সংখ্যালগু ধর্মের সকলের একই প্রত্যাশা দেশে শান্তি শৃঙ্খলা বজায় ও সকল ধর্মের লোক একসাথে বসবাস জানমালের হেফাজত একই সাথে কাঁধে কাধঁ মিলিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনা ও সব দলের পক্ষ থেকে প্রশাসনকে সহায়তা করা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন