টেকনাফে এক তরুণ অপহরণের ৪ দিনের মাথায় ১ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত আসে

টেকনাফে এক তরুণ অপহরণের ৪ দিনের মাথায় ১ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত আসে
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

টেকনাফের হ্নীলায় মোঃ নুর (১৬) নামের এক তরুণ কে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক এক টি অপহরণ  কারী চক্র অপহরণ করে ১ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে ৪ দিন পর ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। অপহরণের শিকার মোঃ নুর হ্নীলা  নুরআলী পাড়া এলাকার চৌকিদার মৃত,আলী হোছনের ছেলে।

জানাযায়, গত ১৪ ই আগস্ট বিকাল ৪ টারদিকে টমটম চালক এই তরুণ কে হ্নীলা ইউনিয়নের লেদা জাফর মেম্বার  মার্কেট এলাকা থেকে রিজার্ভ ভাড়া নিবে বলে দুই যাত্রী উঠে, পরে লেদা স্টেশনের টাউয়ার নামক স্থান থেকে  বাবুল মিস্ত্রি ছেলে সাইফুল সহ অপরিচিত আর একজন উঠে তারা মোট ৪ জন তার টমটম গাড়ীতে  করে হ্নীলা বালিকা স্কুলের সামনে আসে। 

পরে কিছুক্ষণ পর গাড়ী টান দিয়ে হ্নীলা দরগাহ উলুচামরী রোড হয়ে আলী খালী ২৫ নং  রোহিঙ্গাক্যাম্প এলাকায় গিয়ে গাড়ী রাস্তার উপর রেখে তাকে চোখ বেঁধে গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে তারা ফোনে যোগাযোগ করে আমার গাড়ীটা গায়েব করে ফেলে। 

এঘটনা তার মায়ের মোবাইল নম্বার নিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপণ না দিলে তার ছেলেকে মেরে ফেলবে বলে মারধরের লোমহর্ষক নির্যাতনের চিত্র শুনালে মা ছকিনাখাতু পাগলপারা হয়ে যায়। 

বিষয়টি নিয়ে অপহরণ কারীচক্রের  সাথে ৪ দিন দর কষাকষির পর ১৮ /০৮/২০২৪ ইং তারিখে  বিকেলের দিকে ১ লক্ষ টাকা মুক্তিপণ বুঝে নিয়ে মোচনী নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ফেরত পাঠায়।

এদিকে আইনশৃংখলা রক্ষা কারী বাহিনী গুলো  নিরাপত্তা জনিত কারণে পাবলিক ফানশানে আপাতত মুভড নাকরায় বিভিন্ন  এলাকায় সন্ত্রাসী ও অপহরণ কারী চক্র গুলো আবারও মাথাছড়া দিয়ে উঠেছে। এদের কে কঠোর হস্তে দমন করা না হলে সীমান্ত জনপদের মানুষ গুলোর জান মালের ক্ষয় ক্ষতির আশংকা করা হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক