মির্জাগঞ্জে সাংবাদিক সহ হামলার শিকার তিন

মির্জাগঞ্জে সাংবাদিক সহ হামলার শিকার তিন
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

২২ (আগস্ট) বৃহস্পতিবার  বিকাল ৫.৩০ এর দিকে একই গ্রামের শাহজাহান এর ছেলে দেলোয়ার, বসির, এবং তোতা মিয়া নামে হমলা করে  কামাল হাওলাদার, নুরজামাল হাওলাদার, খলিল হাওলাদার, রশিদ হাওলাদার ও ঘটনা স্থলে গেলে দৈনিক বিজয় নিউজ এর মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি  সাংবাদিক মোঃ আল মামুন এর উপর ঝাপিয়ে পড়ে লোহার তৈরি পাইপ নিয়ে। 

মির্জাগঞ্জের পায়রাগঞ্জে অটো গাড়ির সিরিয়াল নিয়ে তর্কাতর্কি হয় মোঃ কামাল হাওলাদার এবং  দেলোয়ার এর সাথে এরপর পায়রাগঞ্জ থেকে আসলে গাবতলা ও মাজার মোর এর মাঝামাঝি স্থান আদর্শ সমবায় সমিতির সামনে দেলোয়ার ও তার ভাই বসির গাড়ি রাস্তার মধ্যে দাড় করে এরপর দুইজন মিলে মোঃ কামাল হাওলাদার কে লাঠি সোটা দিয়ে মেড়ে পাশের ডোবায় ফেলে দেয়। কামাল হাওলাদার এর স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে এবং তাকে উদ্ধার করে যাওয়ার পথে দেলোয়ার ও তোতামিয়া এরা তাদের উপর লোহার তৈরি সরঞ্জাম নিয়ে ঝাপিয়ে পড়ে আহত হয় পাঁচ জন এর মধ্যে দুইজনের অবস্থা বেশ আশংকা জনক ঘটনা স্থলে গেলে সাংবাদিক মোঃ আল মামুন এর উপর ও ঝাপিয়ে পড়ে দেলোয়ার ও তোতা মিয়া এরপর মির্জাগঞ্জে একমাত্র সরকারি হসপিটালে আসলে কর্তব্যরত চিকিৎসক টিটমেন্ট করে ভর্তি দেন এবং মোঃ কামাল হাওলাদার এর অবস্থা বেশ আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা হসপিটালে পাঠানো হয়। 

হসপিটালে চিকিৎসা নিতে আসলে বসির, তোতা মিয়া এবং ছেলে জহিরুল, মনির সহ  বেশ কিছু লোক নিয়ে হসপিটালের জরুরি বিভাগে হামলা করে এবং মোঃ কামাল হাওলাদার এর বাড়িতে গিয়ে জহিরুল, মনির তারা হুমকি দিয়ে আসে তাদের মেরে ফেলার। জরুরি বিভাগে হামলার সময় উপস্থিত থাকে স্থানীয় লোকজন রোগী এবং উপজেলা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনজু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন জুয়েল, ও শফিকুল ইসলাম। সাংবাদিক মোঃ আল মামুন এর বাড়ি ব্যাবসা প্রতিষ্ঠান এবং তাদের দুটো অটো গাড়ি লুটপাট ও ভাংচুরে ও তাদের সকলকে মেরে ফেলার হুমকি দেয় দেলোয়ার, বসির,নাসির, তোতা মিয়া, জহিরুল, মনির, মহিবুল সহ তাদের লোকজন।  দেশীয় অস্ত্র সহ মহরা দেয় এলাকায় আতংকে পাশের লোকজন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন