মির্জাগঞ্জের ২ নং ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শনিবার (২৪ আগস্ট) ১২.০০ টায় ২ নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকে মোঃ নিজাম খান, মোঃজসীম হাওলাদার, এসএম রাসেল মোল্লা, মোঃ নয়ন মোল্লা, মোঃ মামুন গোলদার, ইউপি সদস্য সরোয়ার হাওলাদার, মোঃ কবির মৃধা, মোঃ জিহাদ মৃধা, মোঃ মিজানুর মৃধা, মোঃবাদল প্যাদা,মোঃ রিপন সরদার, মোঃ রনি আকন, আবুল মোল্লা সহ সাধারণ জনগন।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের অবৈধ ভোটে আবুল বশার নাসির ও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়। আবুল বশার নাসির নির্বাচিত হয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছে। আমরা চেয়ারম্যান ও প্যসনেল চেয়ারম্যানদের দ্রুত অপসারণের দাবি জানাই।২ নং মির্জাগঞ্জ ইউনিয়ন ঘুষ দুর্নীতি চাঁদা মুক্ত করে তুলবো সেটা করতে হলে দ্রুত চেয়ারম্যান আবুল বশার নাসির ও প্যানেল চেয়ারম্যানদের দ্রুত অপসারণের দাবি জানায় বক্তরা এতে একমত পোষণ করে সাধারণ জনগন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন