১নং নশরতপুরে জামাত ইসলামীর কর্মী সহযোগী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামাতে ইসলামী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১নং নশরতপুর ইউনিয়ন শাখার আয়োজনে,দীর্ঘ ১৩ বছর পর জামাত ইসলামীর কর্মী সহযোগী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার ২৮ আগস্ট ২০২৪ রাণীরবন্দরে, মরহুম জয়লার হাজির জামে মসজিদ চত্বরে বিকাল ৪ ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান,ও উপজেলা জামাতের আমির জনাব মোঃ আফতাব উদ্দিন মোল্লা।তিনি বলেন "আল্লাহ তায়ালার রহমতে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে খুনি,সৈরাচার হাসিনার পদত্যাগের মাধ্যমে জাতি পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা! আমরা ১৩ বছর কেউ কারো পাশে দাড়াতে পারিনি,ভয়ে আতংকে।একন সময় এসেছে দেশকে,দশকে,এবং মানবিক সংগঠন জামাত ইসলামকে সুসংগঠিত করা।তিনি সকলে ধৈর্য্য ধারণ করেতে অনুরোধ করেন, কোনরকম বিশৃঙ্খলায় যেন জামাতের কোনো নেতা কর্মী না জড়ায় এ ব্যপারে কঠোর সতর্কতা অবলম্বন করার আহ্বান জানন। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান