পাবনা প্রেস ক্লাবে বিং হিউম্যান বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনা প্রেস ক্লাবে বিং হিউম্যান বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

পাবনার একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন বিং হিউম্যান বাংলাদেশ আয়োজিত সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পাবন প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর শুক্রবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনার কৃতি সন্তান, পাবনা জেলা বিএনপির (প্রতিষ্ঠাকালীন) সভাপতি, দুবলিয়া হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজ, ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, রোটারি ক্লাব অব পাবনার চাটার্ড প্রেসিডেন্ট, পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, পাবনা (প্রস্তাবিত) মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস গ্রীন সিটি ও মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর মোঃ মনসুর আলম, মিস্টার বীন বিডি ও ম্যাজিশিয়ান রাশেদ শিকদার এবং কমিডিয়ান ও অভিনয় শিল্পী সাইমুম সাজিদ প্রমুখ। প্রধান বলেন আমি পাবনার দুবলিয়ায় আমার বাবার নামে হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ ও মায়ের নামে ফজিলাতুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা কলেজ প্রতিষ্ঠা সহ পাবনায় বিভিন্ন সাধারণ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। তিনি বলেন এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষ শিক্ষা-দীক্ষায অগ্রসর হতে পারছে জেনে গর্ববোধ করি। তিনি পাবনা শহরের অদূরে রাজাপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় (মাস্ট ইউনিভার্সিটি) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সংগঠনভুক্ত উপস্থিত শিক্ষার্থীদের উদ্দশ্যে বলেন তোমরা ভালো ভাবে পড়াশোনা করে দেশ ও দশের সেবা করবে। তিনি এ সংগঠনের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড দেশের ৩৪ জেলায় সম্প্রসারিত হওয়ার কথা জেনে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সংগঠনের সকলকে ধন্যবাদ জানান। তিনি এ সংগঠনের সকল সামাজিক ও মানবিক কর্মকান্ডে সর্বদা সহায়তা প্রদানের ঘোষনা দেন। মাহাতাব বিশ্বাস তাঁর নিজের, মৃত্যু স্ত্রী ও সন্তানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিং হিউম্যান বাংলাদেশ এর সভাপতি মোঃ শোয়েব আক্তার। তিনি স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানানোর পাশাপাশি সংগঠনটির নানা সামাজিক কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন। তিনি বলেন সংগঠনটির কার্যক্রম দেশের ৩৪ টি জেলায় সম্প্রসারণ করা হয়েছে। তিনি আরও বলেন খুব শীঘ্রই দেশের বাকী সব জেলাতেই সংগঠনের কর্ম পরিধী বৃদ্ধি করা হবে। এ জন্য তিনি সকলের সহায়তা কামনা করেন। বিশেষ অতিথি ডক্টর মনসুর আলম দেশের নদনদীর অবস্থান সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি আরও বলেন দুবলিয়া এলাকাসহ পাবনার মানুষের মধ্যে শিক্ষায় আলোকিত করার একমাত্র ব্যক্তি হলেন আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। এজন্য আমরা তাঁকে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক ও আলোকিত মানুষ হিসাবে স্মরণ করি। অনুষ্ঠানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএসের ইন্টারনাল ইন্টেলিজেন্স প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএমএস, বহুগন্য মান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আক্তারুজ্জামান জর্জ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান