গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কার্যালয়ের শুভ  উদ্বোধন ও আলোচনা সভা   অনুষ্ঠিত।
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলার শাখার নতুন অফিস কার্য্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৫ই আগষ্ট বিকালে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান সরকার ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাসেল মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ,ফ,ম,আসাদুজ্জামান, বিশেষ অতিথি জনাব হাসানুর রহমান চৌধুরী ডিউক চেয়ারম্যান রাখালবুরুজ ইউপি ও সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের ।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোপাল মহন্ত, সাবেক জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জাহেদুর রহমান প্রধান টুকু, ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস সরকার কৃষি কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ ছখি, আব্দুল মান্নান তালুকদার সহকারী প্রধান শিক্ষক বগুলাগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ,রিপোর্টাস ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম মন্ডল, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব।

এ সময় নতুন কার্যালয়ে এসে সাংবাদিক সংস্থা সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন উপজেলা বিএনপির আহবায়ক জননেতা ফারুক আহমেদ ও পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, ছাত্রদল উপজেলা শাখার সদস্য সচিব মনির হোসেন।
,
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি শাহিন আলম (দৈনিক খোলা কাগজ), যুগ্ন সম্পাদক হেদায়তুল ইসলাম সৌখিন (দ্যা ডেইলি সান),সাংগঠনিক সম্পাদক মুক্তার সরকার (মানবজমিন)।

সহ সাংগঠনিক মোস্তাফিজুর রহমান(দাবালন), অর্থ সম্পাদক আবু তারেক (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা (নাগরিক ভাবনা), প্রচার সম্পাদক খসরু মাহমুদ(দৈনিক বাংলাদেশ সমাচার), সমাজ কল্যান সম্পাদক শহিদুল ইসলাম খোকন(স্বাধীন সংবাদ), কার্যকরী সম্পাদক সদস্য ইসমাইল হোসেন সিরাজী ( সংগ্রাম প্রতিদিন) সহ গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু