টেকনাফে ৩ কৃষক অপহরণের ঘটনায় গহীন পাহাড়ে র‍্যাব -জনতার দু'দফা অভিযান ১ ডাকাত আটক,৩ ভীকটিম উদ্ধার

টেকনাফে ৩ কৃষক অপহরণের ঘটনায় গহীন পাহাড়ে র‍্যাব -জনতার দু'দফা অভিযান ১ ডাকাত আটক,৩ ভীকটিম উদ্ধার
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার টেকনাফের হ্নীলা পানখালী ভিলেজার পাড়ার পাহাড় এলাকা থেকে ৩ জন  কৃষক অপহরণের ঘটনায় স্থানীয় জনতা ও র‍্যাব গহীন পাহাড় দু' দফা অভিযান পরিচালনা করে।

অভিযানে ১ অপহরণ কারী চক্রের সদস্য ১ ডাকাত আটক করে পুলিশে সোপর্দ করেছে। ডাকাত সদস্য হলেন স্থানীয় মৌলভীবাজার আলীআকবর পাড়া পানিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুল্লাহ(৪০) তার বিরুদ্ধে  থানায় ৪ টি ওয়ারেন্ট  মামলা রয়েছে।

গতকাল ৪ সেপ্টেম্বর বিকেলে ৫ সেপ্টেম্বর বিকেলে র‍্যাবও জনতা মিলে মরিচ্যাঘোনা গহীন পাহাড় ও বড় লেচুয়াপ্রাং নুনাছড়াও বাম হাতির ছড়া সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান পরিচালনা কালে ডাকাতও অপহরণকারী চক্রের আস্তানার সন্ধান পায়। এসময় ২ শতাধিক স্থানীয় জনতা ও বিপুল সংখ্যক র‍্যাব সদস্যের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল আস্তানা ছেড়ে পালাতে বাদ্যহয়।

পরে র‍্যাব ও জনতা স্থানীয় গোয়েন্দা টীমের মাধ্যমে  অপহরণ কারীদের গোপন আস্তানা চিহ্নিত করে সাঁড়াশী অভিযান পরিচালনা করলে সংঘবদ্ধ ডাকাত দলও অপহরণকারী চক্রের সদস্যরাপালিয়ে যায় তখন আস্তানা থেকে হাত মূখ বাধা অবস্থায় ২ জন ভীকটিম কে উদ্ধার  করতে সক্ষম হয়। 

উদ্ধার কৃত ভীকটিমরা হলেন স্থানীয়  আব্দু রশিদের ছেলে সোনা মিয়া (৫০), নুরুল আলমের ছেলে সিরাজুল ইসরাম (১২) ও বলে জানায়। উল্লেখ্যযে, ৪ সেপ্টেম্বর আরেক ভীকটিম  মকবুল আহাম্মদের ছেলে নুরুল আলম (৪৫) কে অপহরণ কারীরা মুক্তিপণের টাকার জন্য পাটালে এলাকা বাসী তার মাধ্যমে অপহরণের ঘটনা টি জেনে ফেলে। পরে এঘনায় ভীকটিমদের উদ্ধার করতে র‍্যাব ও জনতা দু' দফা অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন র‍্যাব -১৫ সিপিসি-২ এর ক্যাম্প কমান্ডার  মোঃ হাফিজ এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক