বদলগাছীতে ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বদলগাছীতে ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ মোঃ সারোয়ার হোসাইন অপু

দৈনিক বিজয় নিউজ বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকেল ৪ ঘটিকায় বদলগাছী উপজেলা ছাত্রদলের আয়োজনে চারমাথা সংলগ্ন মশিউর মার্কেটের উপরতালায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আলম রুমিও, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ। এছাড়াও উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিল্লু হোসেন, আসাদুজ্জামান ভুট্টু, রাব্বি হোসেনসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ সারোয়ার হোসাইন অপু