পাবনা প্রেস ক্লাবে রোটারি ক্লাব অব পাবনার জয়েন্ট ক্লাব এসেম্বলি হাতে খড়ি অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
রোটারি ক্লাব অব পাবনার জয়েন্ট ক্লাব এসেম্বলি হাতে খড়ি ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ১৪ সেপ্টেম্বর রোটারী ক্লাব অব পাবনার উদ্যোগে এ হাতে খড়ি ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। দিন ব্যাপী হাতে খড়ি ও প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ ও রোটারী ক্লাব অব পাবনার চ্যাটার্ড প্রেসিডেন্ট আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পাবনার পাস্ট প্রেসিডেন্ট এইচ এম রেজাউল জুয়েল, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম আলাউদ্দিন পরাগ, প্রেসিডেন্ট ইলেকট্রো রোটারিয়ান গোলাম হাসনায়েন বিপ্লব ও মেহেদী হাসান রোটারেক্ট চৌষট্টি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রমুখ। প্রধান অতিথি মাহাতাব বিশ্বাস বলেন আমি পাবনায় রোটারি ক্লাব প্রতিষ্ঠার করেছি। তিনি বলেন রোটারি ক্লাবের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভাব। তিনি উপস্থিত সকল রোটারেক্ট সদস্যদের রোটারি ক্লাবের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন নিজেদের পেশার পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। আজকের এ প্রশিক্ষণ কর্মশালায় সকলকে যার যার অবস্থান থেকে সাধ্যমত সমাজের বিভিন্ন কার্যক্রম করার পরামর্শ দেন। তিনি বলেন আমি আজীবন যথাসাধ্য এ সংগঠনের পাশে থেকে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে সহায়তা করার চেষ্টা করব। তিনি আরও বলেন আমি দুবলিয়ায় বাবার নামে কলেজ ও মায়ের নামে বালিকা বিদ্যালয়, পাবনা কলেজ প্রতিষ্ঠা সহ পাবনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছি। এসকল প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষ শিক্ষা-দীক্ষায় অগ্রসর হতে পারছে জেনে গর্ববোধ করি। তিনি পাবনা শহরের অদূরে রাজাপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তাকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সংগঠন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব পাবনার ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান ভূইয়া। তিনি স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সংগঠনটির নানা সামাজিক কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন। তিনি সংগঠনটির কার্যক্রমের জন্য সকলের সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে বহুগন্য মান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রোগ্রাম কনভেনর রোটারিয়ান শরিফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারিয়ান মাহফুজুর রহমান শ্রাবন। অনুষ্ঠানে রোটারি ক্লাব পরিচালিত বিভিন্ন ক্লাবের প্রায় ১০০ জন ক্লাব কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মশালা অংশ নেয়। শেষে ক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ মূলক উপহার প্রদান ও লাঞ্চের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান