ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের  গণসমাবেশ অনুষ্ঠিত
ছবিঃ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে আজ ১৫ সেপ্টেম্বর রোজ(রবিবার)সকাল ১১টাই বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে সভাপতিত্ব করেন , হাফেজ মাওলানা সাঈদ আহমদ , সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখা। উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা নির্যাতিত মজলুম জননেতা,শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ মামুনুল হক। মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস। গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা জালাল উদ্দিন আহমেদ।যুগ্ন মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস। মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস। হাফেজ মাওলানা এনামুল হক মুসা, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস। এবং গণসমাবেশ আর উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন ফেসিস্ট সরকার আওয়ামী লীগ দেশ কে ধংস করে পালিয়ে গেছেন। এবং তাদের নেতার কথা না ভেবে পালিয়ে যান খুনি হাসিনা। আওয়ামী লীগের নেতাদের দুইটি উপদেষ্টা দেন।

একটি হলো আওয়ামী লীগের নেতাদের গণতোওবা করতে বলেন। এবং আওয়ামী লীগ নাম বাদে অন্য দোলে হয়ে রাজনৈতিক আসুক। মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ফ্যাসিস্ট কে বিদায় দেওয়া। এবং বিরোধী দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাতৃভূমি থেকে বলেন বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস,গণঅধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যের ডাক দেন। এবং সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণ করেন। সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সকল কে।  এবং বাংলাদেশে কে এমন একটি ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা করা । যেই বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য ।ধনি গরিব থাকবে না কোনো ভেদাভেদ। সকলে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং উক্ত গণসমাবেশে বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম