টেকনাফে পাহাড় থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার টেকনাফের সদর ইউনিয়নের ৯নং ওযার্ডের কেরুন তলি স্থল বন্দর সংলগ্ন পাহাড় থেকে তিন সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন টেকনাফ মডেল থানা পুলিশ। সে ওই এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ রফিক (৩০) তাহার ঘরে ৩জন সন্তান রয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য নজির আহাম্মদ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন পাহার থেকে পুলিশ মরদেহ টি উদ্ধার করেন।
পারিবারিক কলহের জেরে সে আত্নহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছেন এলাকা বাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এলাকার রাখালেরা গরুর নিয়ে পাহাড়ে গেলে গাছের সাথে এক ঝুলন্ত ব্যাক্তিকে দেখে স্থানীয় মেম্বার কে খবর দেয়। সে খবরটি টেকনাফ মডেল থানায় জানানোর পরে পুলিশের একটি টিম ঘটনা স্থলে এসে ঝুলন্ত মরদেহ টি উদ্ধার করেন।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে সে আত্নহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে শুনেছি। তবে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে প্রকৃত ঘটনার আসল রহস্য জানাযাবে বলে জানান তিনি।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক