রাজশাহীর চারঘাট থানা পুলিশ অবৈধ মাদক দ্রব্য ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন

রাজশাহীর চারঘাট থানা পুলিশ অবৈধ মাদক দ্রব্য  ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশ ৮১০ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তথ্য সুত্রে জানা যায়, চারঘাট মডেল থানাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রাম হতে রাত ০২:৪৫ টায় ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন রাজশাহী জেলার চারঘাট থানা পুলিশ। এ বিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এর সাথে মোবাইলে কথা বলে জানা, উক্ত মাদকদ্রব্য ব্যবসায়ীগন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামীরা হলো- ১। মো: সুজন (৩২), ২। মো: আশিকুর রহমান (২৯)। মো: সুজন ও মো: আশিকুর রহমান রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামের মো: জিয়ারত আলীর পুত্র। ওসি মো: আফজাল হোসেন আরো জানান, রাজশাহী জেলার চারঘাট থানার এসআই (নিরস্ত্র) মো: নুর ইসলাম, এসআই (নিরস্ত্র) মোক্তার হোসেন, এএসআই (নিরস্ত্র) মো: আব্দুল মালেক ফোর্স-সহ অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ০১:২৫ টায় রাজশাহী জেলার চারধাট থানাধীন ইউসুফপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক মো: শহীদুল ইসলাম, পিতা: মৃত: নইমুদ্দিন-এর বসতবাড়ীর উত্তরপার্শ্বে ফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ওসি চারঘাট থানা, রাজশাহী’র নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: নুর ইসলাম, এসআই (নিরস্ত্র) মোক্তার হোসেন, এএসআই (নিরস্ত্র) মো: আব্দুল মালেক ফোর্স-সহ আজ ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ০১:৪৫ টায় অভিযান পরিচালনা করে। এতে চারঘাট থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত ০২:৪৫ টায় উল্লেখিত মাদকব্যবসায়ীরা ঘটনাস্থলে ০৩ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৮১০ বোতল ফেন্সিডিল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আরো বলেন, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন