রাণীরবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মুল্যায়ন ফলাফল প্রকাশ!

রাণীরবন্দর সরকারী প্রাথমিক  বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মুল্যায়ন ফলাফল প্রকাশ!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহি রাণীরবন্দর সঃকাঃপ্রাঃবিদ্যালয়ে আজ ২২-০৯-২০২৪ইংদুপর ২ঘটিকার সময়, দ্বিতীয় প্রান্তিক মুল্যায়ন ফলাফল প্রকাশ ও এক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত ২য় প্রান্তিক ফলাফল ও মতবিনিময় সভায় শাহ শহীদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনাকরেন, মোঃমোকতেজুর রহমান সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়। পবিত্র কুরআন তেলায়ত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক,জনাব মোঃমতিয়ার রহমান বলেন,"আপনার সন্তানের গুণগত শিক্ষার মান উন্নয়নে আপনার ভূমিকা সবচেয়ে বেশি, বাচ্চারা যেন নিয়মিত বিদ্যালয়মুখী হয়, ন্যাম প্লেট,স্কুল ড্রেস,স্কুলব্যাগ ইত্যাদি, ব্যাপারে সচেতন থাকতে হবে।


তিনি ৪র্থ ও ৫ম শ্রেণির পরিক্ষার্থীদের ২য় প্রান্তিক ফলাফল প্রকাশ করেন এবং সম্মানজনক ফলাফল করতে না পারা অভিভাবকদের তাদের সন্তানদের গাল-মন্দ করতে নিষেধ করেন,তাদের ঘাটতি গুলির দিকে নজর দেয়ার পরামর্শ প্রদান করেন। অভিভাবক মতামত জানতে চাইলে মোঃআতিউর রহমান বলেন,"বাচ্চাদের লেখাপড়ার মান উন্নয়নে বিদ্যালয়ের গৃহীত সিদ্ধান্ত মেনে নিতে হবে। অভিভাবক মোঃআক্তারুজ্জামান বলেন,আমরা সন্তানের গুণগত শিক্ষার জন্য অবশ্যই শিক্ষকদের পরামর্শ মেনে চ্লার চেষ্টা করবো। সভাপতি, শাহ শহীদ আহমেদ তার সমাপনী বক্তব্যে বলেন,প্রাথমিক শিক্ষা মানে বাচ্চারা বিদ্যালয়েই লেখা পড়া করবে এবং শিক্ষক যারা রয়েছেন তারা পড়াবেন। এই রাণীরবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩৭১ জন ছাত্র/ছাত্রী উপবৃত্তি পায়। সরকার বাচ্চাদের উপবৃত্তির যেটাকা দেয়,সে টাকা আপনারা বাচ্চাদের শিক্ষার কাজেই ব্যায় করবেন।তিনি শিক্ষকও উপস্থিত অভিভাবক দের ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভা সমাপ্তি করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান