দিনাজপুরে গাক'র দিন ব্যাপী কর্মী সমাবেশ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় মানের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়নাধীন এসএমএপি ঋণ কর্মসূচির আওতায় দিনাজপুর অঞ্চলের কর্মকর্তা ও কর্মীদের অংশ গ্রহণে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার দিনব্যাপি এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন গাক'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে সততা, ন্যায় নিষ্ঠা ও জবাবদিহীতার সহিত সংস্থার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন গাক'র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, যুগ্ম পরিচালক মোঃ হাসান আশরাফুজ্জামান, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন ও জোনাল ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা সংসার মাঠ পর্যায়ের কমসূচি জোরদার করণ ও বকেয়া হ্রাসের বিষয়ে আলোচনা করেন। কর্মী সমাবেশে অত্র অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান