শিবপুরে ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলা চক্রধা ইউনিয়ন বিএনপি'র কর্মী সভা ২৮ইং সেপ্টেম্বর শনিবার, সোনাকুড়া সিএন্ডবি বাজারের ইউনুছ মার্কেটের সামনের মাঠে এক মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন
আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার , ১ নং যুগ্ম আহবায়ক জেলা বিএনপি, মনজুর এলাহী , সদস্য সচিব জেলা বিএনপি, আকরামুল হাসান মিন্টু , সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, আবুল হারিস রিকাবদার কালা মিয়া স্যার , সভাপতি শিবপুর উপজেলা বিএনপি, আবু সালেক রিকাবদার , সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা বিএনপি, ভিপি তোফাজ্জল হোসেন , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা বিএনপি, শফিকুল ইসলাম মৃধা আহবায়ক প্রমুখ , শিবপুর উপজেলা যুবদল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় চক্রধা ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী সমর্থকগণ এ সময় উপস্থিত ছিলেন ।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন