বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরে আওতাধীন পরিচালিত বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখায় অধ্যায়নরত প্লে শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের সভা কক্ষে ২৮ সেপ্টেম্বর এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, একটি নৈতিক চেতনা সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হলে মানুষের সহনশীলতা ও সম্প্রীতি বৃদ্ধি করতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন শিক্ষার্থীরা বাড়িতে নিয়মিত পড়া লেখা করছে কিনা সেদিকে নজর রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়া লেখার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি পড়া লেখা বাদ দিয়ে অতিরিক্ত খেলা ধুলা না করতে শিক্ষাথীদের প্রতি আহবান জানান। উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক খন্দকার হেদায়েতুল ইসলাম। অনুষ্ঠানে নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, নানা শ্রেণির মানুষ ও মিডিয়া কমী উপস্থিত ছিলেন। সমাবেশে অভিভাবকদের মধ্যে ২য়মধ্য পর্ব পরীক্ষার ফলাফল প্রদান করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান