রাজশাহী মোহনপুর বসন্তকেদার বিদিরপুর হাটে চড়া দামে সবজি কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাকে

রাজশাহী মোহনপুর বসন্তকেদার বিদিরপুর হাটে চড়া দামে সবজি  কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাকে
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মোহনপুর উপজেলার বসন্তকেদার বিদিরপুর হাটে বেশ কয়েকটি উপজেলার কৃষকরা সবজি বিক্রয় করতে আসেন রাজশাহী জেলা বিখ্যাত সবজির হাট হিসেবে পরিচিতি এ হাট । রাজশাহী জেলার মোহনপুর উপজেলা থেকে শুরু করে, তানোর উপজেলা, পবা উপজেলা, দুর্গাপুর উপজেলা, বাগমারাসহ অন্যান্য উপজেলা থেকে সবজি নিয়ে আসেন কৃষক । দূর দূরান্তের ব্যবসায়ীরা এখান থেকে সবজি ক্রয় করে ঢাকা সহ বিভিন্ন জেলার পাঠায় ব্যবসায়ীরা। বসন্ত কেদার বিদিরপুর হাটে, সবজি মুলার দাম হঠাৎ করে বেশি হয়ে, কৃষকের মুখে হাসির ঝিলিক। কৃষক ও ব্যবসায়ী সূত্রে জানা যায়। গতকাল রবিবার সকাল আটটার সময় বসন্তকেদার বিদিরপুর হাটে সরজমিনে গিয়ে ঘুরে দেখা যায়, মুলা, করলা, পটল লাউ( কদু) মিষ্টি কুমড়া ফুলকপি থেকে শুরু করে প্রায় সবজির দাম বেশি। এ বিষয়ে পবা উপজেলার দাদপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল খালেক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আজকে বসন্তকেদার বিদিরপুর হাটে মুলার দাম ১২০০ থেকে ১৭শত টাকা প্রতি মন, কেনা হয়েছে,তিনি আরো বলেন গত বারের চেয়ে এবারে মুলার দাম বেশি পাচ্ছেন কৃষক।
এ বিষয়ে আরো বলেন, কৃষক বিদিপুর গ্রামের মোঃরফিকুল ইসলাম তিনি বলেন আজকে হাটে পটলের দাম ৪ হাজার টাকা মন পাইকারি,
খুচরা সবজি বিক্রেতা মোহনপুর উপজেলার বেড়াবাড়ি গ্রামে সবুজ মন্ডল এর সাথে কথা বললে তিনি বলেন আজকের খুচরা বাজার মূল্য সবজির। আলু প্রতি কেজি ৫৫ টাকা, পিয়াজ ১১০ টাকা, মূলা চল্লিশ টাকা, কচু ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, পটল ৬০ টাকা, পাতাকপি এক পিস ৩০ টাকা,চাল কুমড়া এক পিস ৫০ টাকা, লাউ এক পিস ৫০ টাকা, ভেন্ডি ৩০ টাকা, ফুলকপি ৯০ টাকা, পেঁপে ৩০ টাকা,তিনি আরো বলেন এক কেজি ওজনের লাউ এর দাম ৫০ টাকা আর ৫০০ গ্রাম ওজনে পাতাকপি ৩০ টাকা, বর্তমানে সবজির দাম বেশি

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন