ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড অফিস বাজারে, আজ২০অক্টোবর রোজ (রবিবার) বিকাল ৩টাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রজনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দোয়া। দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। সংখ্যানুপাতিক(PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত হয় গণসমাবেশ।
গণসমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ জনাব আলী। সভাপতি ইসলামী আন্দোলন আউলিয়াপুর ইউনিয়ন ভুল্লি থানা শাখা ঠাকুরগাঁও। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ। কেন্দ্রীয় সুরার সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হাফিজ উদ্দিন। সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁ জেলা শাখা। মোঃ আবু হানিফা। সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁ জেলা শাখা ভূল্লী থানা। আরো উপস্থিত ছিলেন ইসলামের আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ মাহফুজুর রহমান। এবং উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে কারী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন ১৯৭১ সালের পর ২০২৪ সালে বাংলাদেশ আবার স্বাধীন হয়। ১৯৭১ সালের স্বাধীনতা বাংলাদেশ রক্ষা করতে পারে নাই। বিভিন্নভাবে বিভিন্ন সরকার বাংলাদেশকে করেছে নির্যাতিত শোষিত। যে বাংলাদেশের ছয় বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা ধর্ষিত হয় । যে বাংলাদেশে আলেমরা মুখ খুলে কথা বলতে পারে নাই। কথা বললেই বন্দি করা হয় আয়না ঘরে। কিন্তু আমরা ২৪সালের আবার স্বাধীনতা ফিরে পাই। যে স্বাধীনতা রক্ষা করতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে। যেখানে থাকবে না কোন বৈষম্য। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে থাকতে পারবে এমন বাংলাদেশ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং সকল ইসলামী দলকে ঐক্যের আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম