নাইক্ষ্যংছড়ি'র সীমান্তে চোরাচালান, ইয়াবা, মাদক,রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ সহ বাজারের নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি কঠোর হস্তে দমন!

নাইক্ষ্যংছড়ি'র সীমান্তে চোরাচালান, ইয়াবা, মাদক,রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ সহ বাজারের নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি কঠোর হস্তে দমন!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাশ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মিয়ানমার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ,ইয়াবা, মাদক,গরু পাচার রোধসহ উপজেলার বাজার গুলিতে বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি কঠোর হস্তে দমন করা হবে বলে জানান। এই বিষয়ে সভার সভাপতি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। ​ সোমবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ জেড এম ছলিম,উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইনামুল হক, নাইক্ষ্যংছড়ির এনএসআই কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবুল হোছাইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রবীর দে, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: কুদরত ই রাব্বি, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার মো: ইউছুপ, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন,দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমরান, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাবৃন্দ, ১১বিজিবির প্রতিনিধি ও জনপ্রতিনিধি এবং অন্যান্য দপ্তরের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা,পাহাড় কাটা, অবৈধ পন্থায় বালু উত্তোলন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রনসহ বিভিন্ন অপরাধ দমনের বিষয়ে আরো আন্তরিকতার সহিত কাজ কারার আহ্বান জানান। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় মাদক দ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং, পাহাড় কাটা,ছাত্ররা রাতে অন্ধকারে মাদক সেবন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বলেন,পাহাড় কাটা, মাদক পাচার,মাদক সেবন, বাজার মনিটরিং কল্পে মোবাইল কোর্ট পরিচালনা,অনলাইন জন্ম নিবন্ধন হালনাগাদ করণসহ সীমান্তবর্তী চোরাচালান রোধে টহল বৃদ্ধি, সীমান্তবর্তী মায়ানমার নাগরিক অনুপ্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে কঠোর হস্তে দমন করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি