গৌরীঘোনা ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃদের সাথে মতবিনিময় সভা

গৌরীঘোনা ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃদের সাথে  মতবিনিময় সভা
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর-২৪) সন্ধ্যায় কেশবপুরের গৌরীঘোনা বাজারস্ত বাংলাদেশ আমেরিকা মৈত্রী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত গৌরীঘোনা প্রেসক্লাবে ওই মতবিনিময় সভা হয়। গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সবুজের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়াম্যান আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদ হাসান, সাধারণ সম্পাদক সরদার আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি, গৌরীঘোনা বাজার কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র উপদেষ্ঠা এসএম অমেদ আলী, বিএনপির ইউনিয়ন সদস্য গাজী বাবর আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও গৌরীঘোনা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রভাষক আবুবকর, সাধারণ সম্পাদক আব্দুল গফুর ফকির প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নেতা রেজাউল ইসলাম, আবুল হোসেন, যুবদল নেতা ইব্রাহিম শেখ, গৌরীঘোনা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, দপ্তর সম্পাদক জিএম হিরোন তারেক, সদস্য হাসান, তুহিন হোসেনসহ বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গৌরীঘোনা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। উদ্বোধনী ও সমাপনী বক্তব্য রাখেন, গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সবুজ।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ