রাজধানীতে ট্রাফিক ব্যবস্থা হবে ডিজিটাল, আইন অমান্যকারীকে সনাক্ত করবে ক্যামেরার লেন্স।

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থা হবে ডিজিটাল, আইন অমান্যকারীকে সনাক্ত করবে ক্যামেরার লেন্স।
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

খালি চোখে জঞ্জাল সড়ক মনে হলেও, কৃত্রিম বুদ্ধিমতার চিত্র বলছে ভিন্ন কথা। সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব স্বয়ংক্রিয় ক্যামেরার লেন্সে, সেকেন্ডের মধ্যে চলন্ত গাড়ির নম্বর, সনাক্ত করে দিচ্ছে বিস্তারিত তথ্য। নিয়ম অমান্য করা রাস্তা ব্যবহার করা ব্যক্তিদেরও সনাক্ত করা যাবে নিমিষের মধ্যেই । আইন ভাঙলে জরিমানা চলে যাবে যার যার একাউন্টে। সড়কের বেহাল দশা রুখতে দেশীয় এই প্রযুক্তি নিয়ে অপেক্ষায় একদল উদ্যোক্তা। এমনই এক প্রযুক্তিতে ভরসা করে সড়কের শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু বিফলে গেছে সেই বিনিয়োগ। যানজট নিরসন করে নাগরিক জীবনে স্বস্তি দিতে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। যারা সড়ক নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্ব দিচ্ছে ট্রাফিক সিগন্যালের উপর। সিদ্ধান্ত হয়েছে আপাতত রাজধানীর ২২ টি মোড়ে নতুন করে ফিরবে আগের সেই ট্রাফিক বাতে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ