দিনাজপুরে ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে গতরাত হতে শুরু রাস উৎসব!

দিনাজপুরে ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে গতরাত হতে শুরু রাস উৎসব!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে রয়েছে অনেক ঐতিহাসিক পুরো কৃতি নিদর্শন! যা বহণ করে বাংলার ইতিহাস ও ঐতিহ্য! যেমন,খানসমায়- উপজেলায় রয়েছে আওকড়া মসজিদ,দিনাজপুর সদরে চেহেল গাজী মাজার, কাহারোল উপজেলায় রয়েছে ঐতিহাসিক নয়াবাদ মসজিদ ও ঐতিহাসিক কান্তজিউ মন্দির! এসব দর্শনীয় স্থানগুলো ভ্রমণের জন্য দেশি-বিদেশি ভ্রমণ পিপাসুদের আগমন ঘটে। বিশেষ করে কান্তজিউ মন্দিরে রাস উৎসবকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ দর্শনার্থীদের সমাগম ঘটে। গতকাল ১৫-১১-২৪ ইং শুক্রবার দিবাগত রাতে আড়াইশ বছরের পুরোনো এই রাসউৎসব অনুষ্ঠিত হয়।এই ঐতিহ্যবাহী রাসউৎসবকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর ভীড়ে মুখরিত হয়ে উঠে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গন। রাতভর মন্দিরের চারদিকে ভোজন, কীর্তন আর সনাতনী ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে অন্যরকম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় ঐতিহাসিক এই মন্দিরে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান