আজকে দিনাজপুরে দুই জায়গায় দূর্ঘটনা!এক জায়গায় একজন নিহত! একজন আহত!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী মখলেসুর রহমান মহাবিদ্যালয়ের সামনে একজন শিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় গুরুতর আ"হত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে,রাস্তায় স্পিড বেকার দেওয়ার জন্য আ"ন্দোলন করেছে শিক্ষার্থীর ও সাধারন জনতা; অপরদিক আজ আনুমানিক ১২. ৩০ মিনিটে চিলকুড়া কবরস্থান সংলগ্ন এলাকায় পিকআপ ও সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে! উক্ত দূর্ঘটনায় মোঃগিয়াস উদ্দিন মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত পায় এবং তাকে দিনাজপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন!ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন! মৃত্যু মোঃগিয়াস উদ্দিন ছিলেন ১০ নং মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রাম নিবাসী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান