চিরিরবন্দরে উপজেলা বিএনপি এ-র তৃনমুল নেতাদের গতিশীল করতে মতবিনিময় সভার আয়োজন!

চিরিরবন্দরে উপজেলা বিএনপি এ-র  তৃনমুল নেতাদের গতিশীল করতে   মতবিনিময় সভার আয়োজন!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার তৃনমুল নেতাকর্মীদের গতিশীল করতে উপজেলা জুড়ে মত বিনিময় কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল ১৭-১১-২৪ইং ৯নং ভিয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোঃমজিবর রহমান শাহ সভাপতি,৯নংভিয়াইল ইউনিয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান মিয়া। প্রধান অতিথি বলেন,"আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই গত ৫ আগষ্টের আন্দোলনে অংশগ্রহনকারী সকল চাত্র জনতাকে!তারা এক অগণতান্ত্রিক,অপশক্তিকে বিতাড়িত করেছেন।বিএনপি গত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনঃউদ্ধার ও নিরেপক্ষ তত্তাবাধায়ক সরকারের অধিনে অবাধ ও সুষ্ঠ নির্বাচন। এখন সময় এসেছে আমাদের উদ্দেশ্য সাফল করতে এক হয়ে কাজ করতে হবে এবং দেশ নায়ক তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে হবে। আরো উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্নআহ্বায়ক ও ১নংনশরতপুর ইউনিয়ন পরিষদের এর সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য জনাব নুর এ আলম সিদ্দিকী নয়ন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক তার বক্তব্যে বলেন, "বিএনপি এর দাবী ছিল নিরেপক্ষ সরকারের অধিনে নির্বাচন,আর এটাই আমাদের অপরাধ এই জন্য নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা,মিথ্যা মামলা,১৭ টি বছর বাকস্বাধীনতা ছিল না,দেশকে গণকারাগারে পরিনত করা হয়েছিলো। এখন সময় এসেছে,দেশ নায়ক, বিএনপি কান্ডারী জনাব তারেক রহমান এর দিকনির্দেশনা মেনে উপজেলা বিএনপি এ-র হাতকে শক্তিশালী করতে হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান