নওগাঁর সাংবাদিক মনোরঞ্জনের বাবা এই জগতের মায়া ত্যাগকরে পরজগতে পাড়ি দিলেন

নওগাঁর সাংবাদিক মনোরঞ্জনের বাবা এই জগতের মায়া ত্যাগকরে পরজগতে পাড়ি দিলেন
ছবি: উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মনোরঞ্জন চন্দ্রের বাবা হারান চন্দ্র সন্ন্যাসী মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার শীবের মাধাইমুড়ি গ্রামে নিজ বাড়িতে শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন তিনি। এদিন বিকালে উপজেলার করজগ্রাম শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। সাংবাদিক মনোরঞ্জনের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক সহ সদস্যবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার