চিরিরবন্দরে মাদ্রাসা দারুস সুন্নাহ'র উদ্যেগে অনুষ্ঠিত হয়েছে ইসলামী সম্মেলন ২০২৪ইং

চিরিরবন্দরে মাদ্রাসা দারুস সুন্নাহ'র উদ্যেগে অনুষ্ঠিত হয়েছে ইসলামী সম্মেলন ২০২৪ইং
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দর মাদ্রাসা দারুস সুন্নাহ মাঠে গত ২৩-১১-২৪ইংশনিবার বাদ মাগরিব হতে এক ঐতিহাসিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ইসলামি সম্মেলন সূদুর রিয়াদ সৌদিআরব হতে দু'জন শাইখ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক ইসলামি সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা রাখেন ড.শহীদুল্লাহ খান আল-মাদানী ;জেনারেল সেক্রেটারি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। প্রধান আলোচকের আলোচ্য বিষয়ঃশির্কমুক্ত জীবন যাপনঃ- তার আলোচনায় অত্যান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আসেন,মানুষ ইবাদতে আচরণে,আকিদায় গোপনে কি ভাবে শির্কে জড়িয়ে পড়েন তা সুন্দর ভাবে তুলে ধরেন।

বিশেষ আলোচক হিসেবে আলোচনা রাখেন, শাইখ আব্দুল জলিল মাদানী;সভাপতি জমীঈয়তে আহলে হাদিস দিনাজপুর। বিষয়ঃ-মুসলিম উম্মাহকে একহয়ে জমীঈয়তে আহলে হাদিস এর ছায়া তলে আসার আহ্বান জানান। বিশেষ আলোচক ফজিলাতুশ শাইখ ড.হামদ বিন হাবশান আল হারবী;রিয়াদ,সৌদিআরব। তিনি ,"আল্লাহর প্রসংশা ও রাসূল সাঃ এর প্রতি দরুদপাঠ করেন এবং সকল মুসলমানদের হায়াত ও জান্নাতের জন্য দোয়া করেন। এবং শির্কের ব্যাপারে ভয়াবহতা প্রদর্শন পূর্বক আল্লাহর কালাম পাঠ করেন"যে যারা শির্ক করবে তাদের জন্য জান্নাত হারাম। বিপদে আল্লাহর সাহায্য চাইতে হবে তার পবিত্র কালিমার মাধ্যমে যে ভাবে সাহায্য চেয়েছিলেন ইউনুস আঃ। এক আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। শির্ককারীদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। বিশেষ আলোচক ফজিলাতুশ শাইখ ড.খলিফা সুলাইস বিন মোবারক আল-উতাইবী;রিয়াদ, সৌদিআরব। শাইখ বলেন, "মানব জীবন তাওহীদ ব্যতিত মূল্যহীন। অনুবাদে ছিলেনঃ-শাইখ নুরুল আলম আল-মাদনী;দিনাজপুর। মাহফিলে সভাপতি শাইখ মনুয়ার বিন মহিউদ্দিন দেশ জাতির কল্যাণ কামনা করে সমাপ্তি ঘোষণা করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান