খানসামায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা ২৪ ইং অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
শাক সব্জির উৎপাদন অধ্যাসিত এলাকা বলতে দিনাজপুর জেলা খানসামা উপজেলার নামটি আগেই চলে আসে। খানসামা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শীতকালীন শাক সব্জির চাহিদা পূরনের জন্য খানসামার প্রতিটি শাক সব্জির চাষির প্রসংশা করতেই হয়। কৃষকদের গুণগত বীজ এবং সার সরবরাহ এর কেত্রে যেন কোন রকম বিলম্ব ও প্রতারিত না হয়, খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় চলমান সার সংকটের কারণ ও এ সমস্যা থেকে উত্তরণে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান