"প্রেয়সী" (  শাহ আহমদ ফজলে রাব্বী -উপমহাপরিচালক -আনসার ও ভিডিপি

ছবি: এম এ খালেক খান

"প্রেয়সী"
      শাহ আহমদ ফজলে রাব্বী
              উপমহাপরিচালক
              আনসার ও ভিডিপি

 

মনের মানুষ।
তুমি আমার মনের মানুষ,
স্বপ্নে আকা ছবি,
হৃদয় নিঙ্গড়ানো ভালবাসা।
হলদে তোমার গায়ের বরন,
মিষ্টি কোকিল কন্ঠ,
চোখগুলো মায়াবী,
ঠোটগুলো ফোটন্ত গোলাপ,
অঙ্গে লাল জামা,
ঝলমলে বাদামি কেশ,
ভারী গায়ের গড়ন।
তুমি সুনয়না,
তুমি শুধুই আমার,
আমার প্রেমে বিভোর।
কি চাই তোমার,
কি নাই আমার,
তুমি শুধুই কল্পনা।
বৃষ্টির দিনে রিক্সায় উঠে
দুজনে নিরিবিলি পথচলা।
তোলার কথার জাদুতে জাগে নতুন আশা,
তোমার হাসিতে খুঁজে পাই জীবনের গল্প,
প্রেমের অমলিন বন্ধনে,
চিরকাল শুধু তোমাকে চাই।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান