মির্জাগঞ্জ বিএনপি নেতা জামিনে মুক্ত

মির্জাগঞ্জ বিএনপি নেতা জামিনে মুক্ত
ছবি: ই

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী গত ৭ নভেম্বর ভোরে যৌথ বাহিনী বাসায় অভিজান চালায় এবং অস্ত্র সহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। জাহাঙ্গীর হোসাইন ফরাজীর পরিবার ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ষড়যন্ত্র বলে প্রেস ব্রিফিং সহ পোস্টার ব্যানার দিয়ে নিঃশর্ত মুক্তি চায় এবং ষড়যন্ত্রমুলক ভাবে ফাসানো হয়েছে বলে দাবি করে দীর্ঘ কয়েক সপ্তাহ পরে মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজীর জামিনে মুক্তি পায় এবং তাকে ফুলের মালা দিয়ে বরন করেন জনাব ফিরোজ আলম গোলদার সহ  নেতা কর্মীরা। জাহাঙ্গীর হোসাইন ফরাজী জেল থেকে মুক্ত হয়ে তাকে নিয়ে নেতা কর্মীরা মোটরসাইকেল সোডাউন করে স্বাগত জানায় এবং তিনি শুকরিয়াতান হযরত ইয়ার উদ্দীন খলিফা সাহেব রঃ এর মাজার জিয়ারত করেন সুবিদখালী দাঃ মসজিদের ইমাম ও দরবার জামে মসজিদের খতিব জনাব আবদুল মান্নান সাহেব জিয়ারত করে দোয়া ও মোনাজাত করে।

দৈনিক বিজয় নিউজ/ ই