দিনাজপুরের বোচাগঞ্জে ইজিবাইক দূর্ঘটনায় নিহত হয় ১ জন,আহত -২জন!

দিনাজপুরের বোচাগঞ্জে ইজিবাইক দূর্ঘটনায় নিহত  হয় ১ জন,আহত -২জন!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বোচাগঞ্জে ইজিবাইক দূর্ঘটনায় হোসেন আলী (৬৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আরো ৩ যাত্রী আহত হয়েছেন। গতকাল ৩০ নভেম্বর শনিবার সকাল সোয়া ৮টার দিকে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুলতানপুর আমতলীবাজারের পাশে কহতা গোস্থানের সামনে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী কাহারোল উপজেলার গুলিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তানজিমুল ইসলামের ভাই। পুলিশ সূত্রে জানা যায়, হোসেন আলী ইজিবাইকে করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি জানাজার নামাজে অংশ নিতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরো দুই যাত্রী ছিলেন। পথিমধ্যে বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের সুলতানপুর আমতলীবাজারের পাশে কহতা গোস্থানের সামনে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে  একটি কাঁঠাল গাছে ধাক্কা দেয়। এতে হোসেন আলীসহ চালক ও অন্য ২জন যাত্রী আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইজবাইক চালক রিপন (২৮) এবং যাত্রী মোছা. জরিনা (৪০) ও তার শিশুপুত্র আ. রহমানকে (৫) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বোচাগঞ্জ থানার ওসি মো. হাসান জাহিদ সরকার সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান