কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দদের সাথে কেন্দ্রীয় বিএনপির মতবিনিময়

কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দদের সাথে কেন্দ্রীয় বিএনপির মতবিনিময়
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দদের সাথে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ-এর দিকনির্দেশানায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। মঙ্গলবার  (৩ ডিসেম্বর-২৪) ওই সংগঠনটির নেতৃবৃন্দ উপজেলার আটন্ডা মাধ্যমিক বিদ্যালয়, তেঘরী মাধ্যমিক বিদ্যালয়, টিটা বাজিতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পরচক্রা মাধ্যমিক বিদ্যালয়, কালিয়ারই এস বি এল  মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময়কালে উপস্থিত ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসান, সহ-সভাপতি আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, কলেজ শাখার সভাপতি মনিরুজ্জামান, মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সহ-সভাপতি মতিয়ার রহমান, জোট নেতা হাফিজুর রহমান প্রমূখ।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ