শিবপুরে আবদুল মান্নান ভূইয়া পরিষদের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর উপজেলার বাস স্ট্যান্ড হতে বিজয় মিছিল নিয়ে মরহুম আবদুল মান্নান ভূইয়া কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।মহান বিজয় দিবস উপলক্ষে, শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধার নেতৃত্বে ১৬ইং ডিসেম্বর সোমবার হাজার হাজার ভক্ত অনুরাগী সাথে নিয়ে বিজয় র্যালীর নেতৃত্ব দেন। মিছিল শেষে, আরিফুল ইসলাম মৃর্ধা বলেন, আজকে মান্নান ভূইয়ার ভক্ত অনুরাগী সহ অসংখ্য মানুষ এই বিজয় র্্যালীতে অংশগ্রহণ করেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,বিএনপির মহাসচিব, এবং
তারেক রহমান এর কাছে আকুল আবেদন, শিবপুরের জননেতা, আবদুল মান্নান ভূইয়ার বহিস্কার আদেশ বাতিল করার আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন