গাইবান্ধা জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
ছবিঃ সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা  জেলা জাতীয় পার্টির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

উক্ত কমিটিতে সরওয়ার হোসেন শাহীনকে সভাপতি এবং মো. অধ্যক্ষ কাজী মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির নব-গঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে  পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অনুমোদিত নতুন কমিটির কপি তাদের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন  গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি, সরওয়ার হোসেন শাহীন,  সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাঈনুল রাব্বাী চৌধুরী রোমান,  সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ। 

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদুল আলম  স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু