মনোহরদীতে অসহায়দের মাঝে দা আল-হেরা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে দা আল-হেরা ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার(২০ ডিসেম্বর) দা আল-হেরা ফাউন্ডেশন এর আয়োজনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় সৈয়দেরগাঁও হাতিরদিয়াতে শীতে তীব্র কষ্টে জর্জরিত অসহায় মানুষদেরকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাধ্যমে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়,যা তাদের শীতের দুর্ভোগ কমাতে সহায়তা করবে। যারা দীর্ঘদিন ধরে শীতের তীব্রতায় জর্জরিত ছিলেন,তাদের মুখে স্বস্তি এবং তৃপ্তির হাসি ফুটিয়ে তুলেছে এই উদ্যোগ। হতদরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র শুধু একটি সাহায্য নয়,বরং তাদের জন্য এক ধরণের নিরাপত্তা এবং উষ্ণতার প্রতীক।
কর্মসূচির আয়োজকরা জানিয়েছেন, এটি তাদের ছোট পরিসরের একটি উদ্যোগ হলেও ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে। দ্যা আলহেরা ফাউন্ডেশন এ মানবিক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষদের কষ্ট লাঘবের পথে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। উক্ত অনুষ্ঠানে দা আল-হেরা ফাউন্ডেশন এর চেয়ারম্যান, মাহমুদুল হাসান লিমন,দা আল-হেরা ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা,আমান উল্লাহ্ মোল্লা,দা আল-হেরা ফাউন্ডেশন এর উপদেষ্টা, আবুবকর মোহাম্মদ শীবলি ( মারুফ ),দা আল-হেরা ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান, মোল্লা বাশির এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম