আত্মবাসনায় চর্চিত কাব্য
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
আত্মবাসনায় চর্চিত কাব্য
কবির জীবনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সৃষ্টির নেশা
কবিকে কুঁড়ে কুঁড়ে খায় কবি বোঝে
কবি তবুও নিমগ্নতায় বিভোর হয়ে মাতে
সৃষ্টির এক নিমজ্জিত নেশায় প্রত্যাশার খোঁজে!
কবি নয়তো তুষ্ট ভোগে; তুষ্ট কেবল অপরের প্রতি
নিজের লেখা কিঞ্চিৎ অংশটুকু গিলাতে যদি পারে
হয়তো পাঠক খুশি হবে এটুকু স্বার্থকতা রিক্ত কবির
ভাবেনা কবি কি খেয়েছে অর্ধাহারে কিম্বা অনাহারে!
কবি আপন চিত্তে সুখ খোঁজে নিবিড়তায় পাঠকের
কিবা আরাম আয়েশ বিশ্রাম জীবনের পথ ঘাটে
আপনার লদ্ধিত জ্ঞান বিকশিত করতে চায় সমাজে
ভাবেনা কবি! লোকে যে পাগল বলে বোধ বিভ্রাটে!
কবি! কবিও রক্ত মাংসে সৃজিত প্রকৃতির বুকে
সাধারণ মানুষ জীবন ও মরনে আবদ্ধ আয়ু রেখা
আক্ষেপে কবি কখনো যায় কাব্য জ্ঞানে মারা
কখনো কবিকে যায়না কাব্য চিত্রপটে চেয়েও দেখা।
কবি লেখে যা প্রচারে তার দায়িত্ব ও কদর্য বাড়ে
অভিজ্ঞতা সঞ্চয় করে সামনে বাড়ায় প্রসারিত হাত
করতে উদ্যোত প্রানে পাঠকের ধ্যানে-জ্ঞানে কর্ণপাত
লেখনীর মাধ্যমে কবি করতে পারে দুর সকল সংঘাত!
কবির মুখে বুলি ফোটে কবি বলে কথা মিতব্যয়ী সুরে
কাব্য দর্শনে গৃহস্থ হয় খুশি লেখার সারমর্ম অনুধাবণে
আত্মবাসনায় ভরে যায় বুক কবির লেখনির ধারে
আত্মতুষ্টির চেয়ে বড় কিছু নেই কবির ব্যক্তি জীবনে!
এস এম মনিরুজ্জামান আকাশ
কবি-কলামিস্ট সাংবাদিক-গবেষক,পরিবেশ ও মানবাধিকার কর্মী, পাবনা।
দৈনিক বিজয় নিউজ/ আকাশ