আমি যে ভাগ্য শুন্য কবি

আমি যে ভাগ্য শুন্য কবি
ছবিঃ এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

আমি যে ভাগ্য শুন্য কবি

এক অভিন্ন জগতের বাসিন্দা তুমি আমার হৃদয়ের প্রতিবেশী-
আট বিহারার পালকীতে হতে চাই সঙ্গী তোমার এ বাসনা পূষি,
একদিন হয়তোবরবে এ বুকেই তোমার অস্তিত্বে ভালোবেসে-
নয়তো যাবে বৃথা জন্ম ভালোবাসার পৃথিবীতে অবশেষে।

আট -ঘাঠ বেঁধে হৃদয়ের গহীনে করেছি বন্দী ওগো তোমায়-
দুই জীবন হবে একত্রিত চাইলেও হবোনা কেউ আলাদা বিচ্ছিন্নতায়,
আট আনা ভালোবাসা দিগুন বিশ্বাস করে এ জীবনে পূঁজি-
শুন্য হৃদয় নিখাঁদ ভালোবাসায় নিবিড় বন্ধনে তোমাকেই বুঝি!

এক মনে তোমাকে করেছি এ হৃদয়ের ক্যানভাসে আবিস্কার-
তিন নয়নে করছি লালন বিলাতে হৃদয়ের জমি চিত্ত করে উজার,
কত সুখে হয় প্রেমিক মন সুখী জীবনের চরাচরে আবহকালে-
হয়তো ছিলেনা তুমি লেখায় বরাদ্দ মহান মাবুদের দয়ায় এ কপালে!

দুই জীবনে চাইনা তোমায় ভালোবাসা রেখে অপরের কাছে জমা-
তিন নয়নে দেখি তোমায় সারাক্ষণ অগোচরে যদিও থাকো প্রিয়তমা,
শুন্য হাতে ফিরিয়ে দিওনা আমার ভালোবাসা করে তুচ্ছ অপমান-
আট বিহারার পালকিতে চড়ে মুখোমুখি তোমায় করবো শুভ দৃষ্টিদান!

দুই আত্মার প্রকৃত মিলনে হবে জগত উর্বর প্রেমময় বোধের টানে-
শুন্য রবেনা প্রাপ্তি প্রত্যাশার চরম প্রত্যাশায় ভালোবাসার আদান প্রদানে,
দুই ভাগ হবে একত্রিত শুভ হবে জগতের সকল মানুষের মনের আশা-
তিন নয়নে আলো আঁধারে জীবন হোক পরিপূর্ণ আশা ও ভালোবাসা...

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ