"নিমন্ত্রন আসতে চলনবিলে"

ছবিঃ এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

"নিমন্ত্রন আসতে চলনবিলে"
চলনবিলের দক্ষিন পাড়ে আমার বসত ঘরে-
দাওয়াত করছি আসতে তোমাদের স্বপরিবারে,
হবে হেথায় খানা-পিনা আর আড্ডা বাজি-
আসতেই হবে বন্ধু অবশ্যই সানন্দে হয়ে রাজি।

হবে কথা রকমারী আলাপ-আলোচনার ভীড়ে-
আসবে কিন্তু অবশ্যই বন্ধু নিমন্ত্রনে মোর ঘরে,
ইতি আদি অন্ত সব হবে যে আলাপে জানা-
শুনবেনা কারো কথা আসতে যদি কেউ করে মান্য।

দেখবো সবাই মিলে চলনবিলের প্রকৃতি রূপ-
হবেনা কখনো মন আমাদের বিষন্নতায় বিরুপ,
চাটমোহরের রসমালাই আর চলনবিলের মাছ দেশী-
জিহ্বাকে পরিতৃপ্তি দেবে মন ভরে যাবে স্বত্তার প্রতিবেশী।

বেড়াবে যেথায় লক্ষীন্দরের ঘর ও প্রমথ চৌধুরীর জন্মস্থানে-
আসতে চাইবে মন বারংবার যে এক মৃন্ময় আকর্ষনে,
চলন বিলের মুক্ত বায়ুতে ভরে যাবে যে হৃদয় মন-
বন্ধু তুমি করোনা দেরী এসো হেথায় নিয়ে পরিবার পরিজন।

বসবো সবে একই সাথে, চায়ের কাপে তুলতে ঝড়-
অকৃত্রিম বন্ধুত্বের অংশীদারিত্বে রব্যে অবিচ্ছিন্ন চিত্তে মর্মর,
এসো হে বন্ধু আমার ঘরে চলন বিলের দক্ষিন পাড়ে-
থাকবো চেয়ে সব পথ প্রানে মঞ্জরিত সৌজন্যতা সম্ভারে।

এসো তোমরা হয়ে আপন কোন এক গৌধুলী বেলায়-
ঘুরবো সেদিন এক সাথে সবে চলনবিলের মেলায়,
হবে সবাই আমাদের আপন বন্ধুত্বের বাঁধনে যে ক্ষনে-
আমরাও সেদিন হবো আপন সবার বন্ধুত্বের আকর্ষনে।

এসো বন্ধু চলে এসো দেরী না করে চলনবিলে-
চেয়ে রবো সানন্দে তব পথ প্রানে আসবে বলে,
হবে কত মজা, খাওয়া,
ঘুরাঘুরি সবে এক সাথে মিলে-
আমন্ত্রন রইলো নির্মল ভালোবাসায় আসতে চলনবিলে..

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ