বিশ্বাসের ভীত নড়বড়ে

বিশ্বাসের ভীত নড়বড়ে
ছবিঃ এসএম এম আকাশ

     দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

            বিশ্বাসের ভীত নড়বড়ে

কাহারে করি বিশ্বাস আর অবিশ্বাস কাহারে-
ঘোড়ায় চড়িয়া সকলেই ভালোই দৌড়াইতে পারে,
চোখ কান খোলা রেখে যদি চলি সহজ পথে-
তাহলে নয় পরে বোঝাপড়া ভাববো বোধের সাথে!

নয় আমরা ভারতের দালাল কভূও পাকিস্তানের-
প্রমান দিতে হবে ভাবনায় কাজে নিরপেক্ষ জ্ঞানের,
হয়তো অনেকে চেয়েছে ভারতীয় আনুকূল্য এদেশে-
অনেকেই চাইতে পারে ছায়া পাকিস্তানকে ভালোবেসে!

নইতো আমি পরদেশীর শত্রু সকলের প্রিয়জন-
শত্রু হবো দেশ ও দেশের মানুষের যদি হয় প্রয়োজন,
সকলের সাথে বন্ধুত্ব, বৈরী সম্পর্ক নয় কারো সাথে-
বুক টান করে চলবে বাংলাদেশ হাত মিলিয়ে হাতে!

ক্ষমতার মোহ বড়ই প্রবল ঘুমাতে দেয়না সুখের ঘুম-
ষড়যন্ত্র চক্রান্তের জাল বুনানো পড়ে যায় বড়ই ধুম,
ক্ষমতা রাখতে ধরে; কুক্ষিগত করে রাখতে এটে ফন্দি-
ক্ষমতার বাইরে অবস্থান কারীকে করে যে জেলে বন্দী।

মানুষ মেরে ইস্যু তৈরী করে পাকাপোক্ত করতে ক্ষমতা-
চলে ধরপাকর মামলা হামলা ফেরারী হয় কর্মী ও নেতা,
শাসক গোষ্ঠী করে দোষারোপ বিরোধী দলের নামে-
বিরোধী দল প্রতিবাদ করে নামে জীবন বাজির সংগ্রামে।

লাশের মিছিল বড় হয় রাজনীতি ও ক্ষমতার পালাবদলে-
লোকে জীবন দেয়না; জীবন কেড়ে নেয় রাজনীতির ছলে,
জীবনে চলার পথে দেখি রাজনীতি বিশ্বাসের ভীত নড়বড়ে-
রাজনীতি এখন নয়তো আর আগের মত কল্যাণে অপরে!

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ