তরুণ সমাজকর্মী মরহুম ফারুক আহমেদের স্মরণে শোকসভা
দৈনিক বিজয় নিউজ গাজিপুর শ্রীপুর প্রতিনিধিঃ
নরসিংদী বেলাবো উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে গৌরব এর প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ সমাজকর্মী মরহুম ফারুক আহমেদের স্মরণে শোকসভা আয়োজন করা হয় । উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন নাজমুল হাসান শিমুল (প্রতিষ্ঠাতা পরিচালক গৌরব)। উক্ত উপস্থিত ছিলেন নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং শিক্ষক জনাব আতাউর রহমান বিএসসি, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব হারুনর রশীদ, ফারুক আহমেদ এর পিতা জনাব লাল চাঁন মিয়া, সল্লাবাদ ইউনিয়ন যুবদল নেতা জনাব মাহফুজুর রহমান এবং জোহান মিয়া, নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয় ২০০৮ ব্যাচ এর সর্বস্তরের সাবেক শিক্ষার্থীবৃন্দ, গৌরব পরিচালনা পরিষদ, সভাপতি, সাধারণ সম্পাদক এর সকল সদস্যবৃন্দ এবং গৌরব নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। গৌরব পরিচালক মোঃশাহজালাল এর সঞ্চালনায় উপস্থিত সবাই তরুণ সমাজকর্মী ফারুক আহমেদ এর মহান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। উপস্থিত সকলকে ২০০৮ ব্যাচ এবং গৌরব এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়
দৈনিক বিজয় নিউজ/ আল আমিন (সিনিয়র সাংবাদিক)