কেশবপুরে ছেলে-মেয়েদের মক্তবে আগমনে উৎসাহিত করতে কম্বল বিতরণ

কেশবপুরে ছেলে-মেয়েদের মক্তবে আগমনে  উৎসাহিত করতে কম্বল বিতরণ
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাস্তা আল আরাফাহ মাদ্রাসার সকালে পড়তে আসা মক্তবের ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি-২৫) সকালে অনুসন্ধান প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আব্দুস সামাদের অর্থায়নে ১৮ পিচ কম্বল মক্তবে রেগুলার ছেলে-মেয়েদের আসার আগ্রহ বাড়াতে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার জমিদাতা মাওলানা আব্দুস সাত্তার, মাদ্রাসার পরিচালক হাজী আব্দুল মান্নান, মাদ্রাসা শিক্ষক ক্বারী ইব্রাহিম হোসেন, সাগরদাঁড়ী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হাসান-সহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ