নাইক্ষ্যংছড়ি'র ঘুমধুমে ডিআইজি পলাশ সীমান্ত চোরাচালান বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

নাইক্ষ্যংছড়ি'র ঘুমধুমে ডিআইজি পলাশ সীমান্ত চোরাচালান বন্ধে সকলকে  ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পুলিশ সুপার মো:শহীদুল্লাহ কায়সার। প্রধান অতিথি ছিলেন মো: আহসান হাবিব পলাশ। বিশেষ অতিথি ছিলেন,৪৩ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল ফারুখ হোসেন খাঁন,ককসবাজার পুলিশ সুপার মো:রহসত উল্লাহ। সভায় প্রধান অতিথি সীমান্ত চোরাচালান বন্ধে সকলের সহযোগীতা কামনা করে বলেন দেশ সবার। দেশ ও দশের কল্যাণে সকলকে কাজ করতে হবে আন্তরিক ও নি:স্বার্থভাবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি