চাটমোহর উপজেলা প্রতিনিধির কৃতিত্বঃ আইন বিষয়ে মাস্টার্সে প্রথম শ্রেনীতে পঞ্চদশ স্থান অর্জন
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
(বিজয় নিউজ ডেস্ক ) পাবনা জেলা প্রতিনিধি হিসেবে এস এম মনিরুজ্জামান আকাশ দৈনিক বিজয় নিউজ-এ কর্মরত আছেন। তিনি ২০২২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে আইন বিভাগে এলএলএম (ইভিনিং) একাদশ তম ব্যাচে ভর্তি হয়ে অধ্যায়ন করেন ও গত বছর ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহন করেন (তার রোল নং 1102060)। বুধবার (৮ জানুয়ারী ২০২৫) ফলাফল প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত ফলাফলে দৈনিক বিজয় নিউজ-এর পাবনা জেলা প্রতিনিধি- এস এম মনিরুজ্জামান আকাশ প্রথম শ্রেণীতে পঞ্চদশতম স্থান অর্জন করার গৌরব অর্জন করেন। দৈনিক বিজয় নিউজ-এর পক্ষ থেকে পাবনা জেলা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান আকাশ কে এই কৃতিত্বের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি! তিনি আইন ও সুশাসন প্রতিষ্ঠা করতে আইনে লদ্ধিত জ্ঞানকে কাজে লাগাবেন। পরিশেষে এস এম মনিরুজ্জামান আকাশ এর প্রতি পদক্ষেপে উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ