বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং ছাওলা ইউনিয়ন নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং ছাওলা ইউনিয়ন  নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে
ছবি: আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

৫ নং ছাওলা ইউনিয়ন বিএনপি এর মোট সদস্য ভোটার ৪৫৯ জন। সভাপতি পদে জয়ী হয়েছেন মোঃ নুরে আলম সিদ্দিকি ২১৭ ভোট পেয়ে নির্বাচিত। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক মোঃ মোকারুল ইসলাম ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত।সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মামুন ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত। ৩ ফ্রেবুয়ারি  রোজ সোমবার পাওটানা হাট গার্লস স্কুলে নির্বাচনটি  অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শুরু হয় দুপুর ২ টায়, আর ভোট গ্রহন শেষ হয় বিকেল ৪ টা পযন্ত।  নির্বাচনে সকল পেশার মানুষ যথা সময়ে ভোট দিতে আসেন পুরুষ বৃদ্ধ সবাই সুষ্ঠ ভাবে ভোট দান করেন।এলাকা বাসি  সবাই জানিয়েছেন নির্বাচন সুষ্ট ভোট হয়েছে। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো ভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে সেই সাথে পীরগাছা থানার পুলিশ মোতায়ন ছিলো তারা ভোট কেন্দ্রে টহল এবং ভোট কেন্দ্রে অবস্থান করেন। সব রেজাল্ট গননা করে সুষ্ঠু ফলাফল প্রকাশ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পীরগাছা উপজেলা ও ছাওলা ইউনিয়ন এর নেতাবৃন্দ উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান